কানাইদিঘি দেশপ্রাণ বিদ্যাপীঠ একটি কো এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র-ছাত্রীদেরকে শুধুমাত্র সিলেবাস ভিত্তিক শিক্ষায় পারদর্শী করে তোলা এই প্রতিষ্ঠানের একমাত্র উদ্দেশ্য নয়।। নৈতিক শিক্ষা এবং পরিবেশ সচেতনতা শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বৌদ্ধিক ও মানসিক এবং প্রাগ ও প্রাথমিক বিকাশ বিদ্যালয়ের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। এই তাই সিলেবাসভিত্তিক শিক্ষাদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীরা যাতে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে সেই উদ্দেশ্যে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করা হয়। মাদক দ্রব্যের অপকারিতা মাত্রাতিক তো মোবাইল ব্যবহারের অপকারিতা বাল্যবিবাহ ও থ্যালাসিমিয়া সচেতনতা সেভ ড্রাইভ সেভ লাইফ কুসংস্তারের কুফল মূল্যবোধের প্রয়োজনীয়তা গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও ভক্তির প্রদর্শন স্বামী বিবেকানন্দের আদর্শ ও মূল্যবোধ প্রভৃতি বিভিন্ন বিষয়ে বিদ্যালয়ে সেমিনারের আয়োজন করা হয়ে থাকে।