বিদ্যালয়ের ফুটবল লীগ – ২০২৪ আগামী ০৬/৮/২৪ তারিখ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। শোভাযাত্রা ও নৃত্য সহযোগে আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবছরের ফুটবল লীগ। লীগের সমাপ্তি হবে আগামী ১৫/৮/২৪ তারিখ। সমাপ্তি অনুষ্ঠানে থাকছে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ ও মনোগ্রাহী পুরস্কার বিতরণী সভা।